ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ভারতের একাদশ যেমন হতে পারে

আগামী ১২ আগস্ট বৃহস্পতিবার শুরু হতে যাচ্ছে ভারত বনাম ইংল্যান্ডের মধ্যকার ৫ ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয়টি।ভারত প্রথম টেস্টে জয়ের খুব কাছে পৌছেও বৃষ্টির কাছে তা ভেস্তে গেছে। ম্যাচ শেষে বিরাট কোহলি ইঙ্গিত দিয়েছিলেন কেমন হবে দ্বিতীয় টেস্টের দল।

ভারত অধিনায়ক বিরাট কোহলি সাফ জানিয়ে দিয়েছেন, পরবর্তী টেস্টে টিমের চারজন ফাস্ট বোলার ও একজন মাত্র স্পিনার দলে সুযোগ পাবে। টিম কম্বিনেশনে খুব বেশী পরিবর্তন করতে চাইছেনা তিনি। কোহলির নতুন পরিকল্পনা অনুযায়ী জাদেজা ও অশ্বিনের মধ্যে একজন পরের টেস্টে সুযোগ পাবে।

তবে ব্যাটিং এর জায়গায় শেষ মূহুর্তে একটি পরিবর্তন আসলে আবাক হওয়ার কিছু থাকবে না। সেটি হচ্ছে পূজারা ও রাহানের যে কোন একটি পরিবর্তন। দলের অনেকেই ভাল পারফর্ম করলেও আবারো হতাশ করেছেন চেতেশ্বর পূজারা। হতাশ করেছে দলীয় অধিনায়ক ও সহ-অধিনায়কও।

চিন্তা টপ অর্ডার ব্যাটসম্যান নিয়ে:

প্রথম ইনিংসে পূজারা মাত্র চার রান করেন, পাঁচ রানের মাথায় রান আউট হয়ে সাজঘরে ফিরতে হয় রাহানেকেও। এরপরেই দ্বিতীয় টেস্টে দলে তাঁদের নির্বাচনের ওপর বড় প্রশ্নচিহ্ন উঠাই স্বাভাবিক। তবে শুধু এই ম্যাচ না, বহুদিন ধরেই ব্যাটে রান পাচ্ছেন না দুজনের কেউই। চলতি বছরে আটটি টেস্টে রাহানের গড় মাত্র ২০.৬১, যা এক বছরে তাঁর কেরিয়ারে সর্বনিম্ন। অপরদিকে ২০১৯ শুরু থেকে পূজারার ২০ টেস্টর গড় ৩২.৮১, যা তাঁর মোট গড়ের (৪৫.৮৬) থেকে অনেকটাই কম।

এই পরিস্থিতে পূজারা এবং রাহানের ওপর এখনই আস্থা হারাতে পারে টিম ম্যানেজমেন্ট। তবে তাঁদের এই দুঃসময় কাটিয়ে ওঠার একটা পথ সামনে আছে। কারন তাদের বিকল্প হিসেবে পৃথ্বী ও সূর্যকুমর এখনও দলের সাথে যুক্ত হতে পারেনি। ফলে রাহানে-পুজারার শেষ সুযোগ হিসেবে এই ম্যাচটি ভারতকে জেতাতে পারলে সেটাই হবে ভারতের প্লাস পয়েন্ট।এর আগেও   অস্ট্রেলিয়ার মেলবোর্নে রাহানের দুরন্ত শতরানে ভর করেই ভারতীয় দল কামব্যাক করেছিলো।  পূজারা শতরান না করলেও তার অবদান কোন অংশে কম ছিলোনা। ফলে শেষ ‍সুযোগ কাজে লাগাতে প্রস্তুত থাকবে রাহানে পুজারা।

যেহেতু রোহিত শর্মা ছাড়া এই মূহুর্তে বিকল্প ওপেনার নেই ও মোটামুটি রান পাচ্ছেন প্রতিটি ম্যাচেই তাই তিনি থাকছেন দলে।  রোহিতের সাথে ওপেনিং এ নামবেন কেএল রাহুল তা নিশ্চিত। তিনে ব্যাটিং করবেন চেতেশ্বর পুজারা। চার নম্বরে অধিনায়ক বিরাট কোহলি। পাঁচ নম্বরে সহ-অধিনায়ক অজিঙ্কা রাহানে থাকছেন। উইকেট কিপার ঋষভ পন্থের বিকল্প হিসেবে আছেন ঋদ্ধিমান সাহ। তবে তাকে এখনই ভাব হচ্ছেনা । কারন ঋষভ ছন্দে আছেন।

প্রথম টেস্টে রবীন্দ্র জাদেজা অশ্বিনের চেয়ে অগ্রাধিকার পেয়েছিলেন। জাদেজা ভালো ব্যাটিং করলেও কোন উইকেট নিতে পারেননি। যেহেতু অশ্বিনও ভালো ব্যাটিং করতে জানেন। এবং গত অস্ট্রেলিয়া সিরিজেও সেঞ্চুরি করেছিলেন সেক্ষত্রে জাদেজার পরিবর্তে অশ্বিন সুযোগ পাবেন দ্বিতীয় টেস্টে। যেহেতু ইংল্যান্ডের পিচে ফাস্ট বোলারদের আধিপাত্য সে কারনে চারজন ফাস্ট বোলার খেলার সুযোগ পাবেন। গত ম্যাচে শার্দূল ঠাকুর, মোহাম্মদ সিরাজ,মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ দাপটের সাথে বোলিং করেছিলেন সেহেতু এই চারজনের জায়গা নিশ্চিত ।

দ্বিতীয় টেস্টে ভারতের প্লেয়িং একাদশ:

রোহিত শর্মা, কেএল রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্কা রাহানে (সহ অধিনায়ক), ঋষভ পান্ত (উইকেট কিপার) রবিচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ।

Leave a Reply