মাহমুদুল-সাদমানের ব্যাটিং দৃঢ়তায় বড় লিডের পথে বাংলাদেশ:
আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন বাংলাদেশ শেষ করেছিল সুবিধাজনক জায়গায়। দ্বিতীয় দিনের সেই ধারাবাহিকতা বজায় থাকল। ৮ উইকেটে ২৭০ রানে নিয়ে খেলতে নামা আয়ারল্যান্ডকে গুটিয়ে দেন ২৮৬ রানে। মেহেদী হাসান মিরাজ ৩, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ ও হাসান মুরাদ নেন ২টি করে উইকেট। বাকী উইকেটটি নাহিদ রানার।
বাংলাদেশ তাদের প্রথম ইনিংস শুরু করে সাবলিল ভাবে। দুই ওপেনার মাহমুদুল ইসলাম জয় ও সাদমান ইসলাম দলকে ভরসা দেয়। দুজনেই এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকে। তবে সেঞ্চুরি মিস করেন সাদমান। ফিরেন ৮০ রান করে। বাঁহাতি স্পিনার হামফ্রেসের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন সাদমান। ফিল্ড আম্পায়ার আউট না দিলেও রিভিউ নিয়ে সাদমানকে ফেরায় আয়ারল্যান্ড। ১৬৫ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। এর মাঝে এক রেকর্ড গড়ে ফেলেন দুজনে। বাংলাদেশের হয়ে টেস্টে ২০১৫ সালের পর এটিই সর্বোচ্চ ওপেনিং জুটি। সবমিলিয়ে ওপেনিং জুটিতে টেস্টে এটি বাংলাদেশের চতুর্থ সর্বোচ্চ। তৃতীয় সেশনের দ্বিতীয় ওভারে জর্ডান নিলের বলে গালি অঞ্চল দিয়ে চার মেরে টেস্ট ক্যারিয়ারে নিজের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন মাহমুদুল। টেস্ট ক্যারিয়ারে ৩৬ তম ফিফটি তুলে নেন মুমিনুল হক। মামুদুল হাসান ২৬৫ বলে নিজের দেড়শত রান পূরণ করেন। আয়ারল্যান্ডের কোন বলার দাগ কাটতে পারেনি। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেট ৩৩৮। মাহমুদুলের ক্যারিয়ার সর্বোচ্চ ১৬৯ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। অপর অপরাজিত ব্যাসম্যান মোমিনুল হক ৮০ রানে ক্রিজে আছেন। বাংলাদেশের লিড ৫২ রানের। হাতে এখনও ৯ উইকেট। ফলে ধারণা করা হচ্ছে বিশাল রান লিড দিয়েই তবে ইনিংস ঘোষনা করবে।