প্রথম টেস্টের একাদশ ঘোষনায় নয়া কৌশল ইংল্যান্ডের সাথে মাইন্ডগেম খেললেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি

দীর্ঘ প্রতিক্ষার পর আজ বুধবার ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে মাঠে নামছে ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে টিম ইন্ডিয়ার প্লেয়িং একাদশ কেমন হবে? এই প্রশ্ন প্রতিটি ভারতীয় ক্রিকেট ভক্ত জানতে চায়।  মঙ্গলবার সকাল থেকে সন্ধ্য পর্যন্ত তাই সবার চোখ ছিলো সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে। কিন্তু একাদশের দেখা পাওয়া যায়নি। অবশেষে অধিনায়ক বিরাট কোহলি একটি সংবাদ সম্মেলন করেছিলেন। আশা করা হয়েছিলো তিনি প্রকাশ করবেন সেরা একাদশের। কিন্তু কোনও উত্তর পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে বিরাট কোহলি জানিয়ে দেন টিম ইন্ডিয়া প্রথম টেস্টের খেলার একাদশকে টসের পরেই বলবে। ভারতীয় দল গত কয়েক সিরিজের ম্যাচের একদিন আগে তাদের একাদশ ঘোষণা করেছিল। সম্প্রতি, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও এমনটি দেখা গিয়েছিল, কিন্তু ইংল্যান্ড টেস্ট সিরিজের জন্য টিম ইন্ডিয়া তার কৌশল পরিবর্তন করেছে। হয়তো ইংল্যান্ডকে ধোয়াশার মধ্যে রাখতেই এই কৌশল।

কে টিম ইন্ডিয়ার প্লেয়িং একাদশে অন্তর্ভুক্ত হবে? এটা জানাও আকর্ষনের কেন্দ্র বিন্দুতে ছিলো কারণ তাদের দুই ওপেনার সিরিজ শুরুর আগেই আহত হয়েছেন। শুভমান গিল চোটের কারণে পুরো সিরিজ থেকে বাদ পড়েছিলেন এবং মায়াঙ্ক আগরওয়ালও নেট অনুশীলনের সময় মোহম্মদ সিরাজের একটি বল মাথায় আঘাতে  চোট পাওয়ার কারণে প্রথম টেস্টে খেলবেন না। তবে অধিনায়ক বিরাট কোহলি বলেছেন, ওপেনিং-এ তাদের দলে কোন চিন্তা নেই।

তিনি বলেন, “শার্দুল ঠাকুর সব বিভাগেই পারদর্শী। আমরা তাকে নিয়ে শুধু ইংল্যান্ড সিরিজ নয়, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনারও একটি অংশ।”

বিরাট কোহলি বলেছেন, টিম ইন্ডিয়া এবার আগের চেয়ে ভালো প্রস্তুতি নিয়ে মাঠে নামতে চলেছে। ভারতীয় অধিনায়ক বলেন, “এইবার আমরা আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত, ইংল্যান্ডে যে সময়টা আমরা কাটিয়েছি তা আমাদের এখানকার অবস্থার সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করেছে। এখন শুধু মাঠে প্রস্তুতির সামর্থ দেখাতে হবে।” তিনি বলেন, “প্রতিটি আন্তর্জাতিক সিরিজ আমার জন্য একটি পরীক্ষার মতো। আমরা একই বিশ্বাস নিয়ে প্রতিটি সিরিজে খেলতে যাই। আমি বিশ্বাস করি না যে কোন সিরিজ অন্যান্য সিরিজের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।” সব সিরিজকে সমান গুরুত্ব দিয়ে খেলতে নামি।

উল্লেখ্য ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে ৫ ম্যাচের টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে।

প্রথম টেস্ট, আগস্ট ৪-৮, নটিংহাম, বিকাল ৩.৩০ (ভারতীয় সময়)

দ্বিতীয় টেস্ট, আগস্ট ১২-১৬, লন্ডন, বিকাল ৩.৩০ (ভারতীয় সময়)

তৃতীয় টেস্ট, আগস্ট ২৫-২৯ , লিডস, বিকাল ৩.৩০ (ভারতীয় সময়)

চতুর্থ টেস্ট, ২-৬ সেপ্টেম্বর, লন্ডন, বিকাল ৩.৩০ (ভারতীয় সময়)

পঞ্চম টেস্ট, ১০-১৪ সেপ্টেম্বর, ম্যানচেস্টার, বিকাল ৩.৩০ (ভারতীয় সময়) ভিডিও দেখতে

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

Leave a Reply