গ্রেট ওয়াল হয়ে দাঁড়িয়ে আছেন রাহুল; কোহলির বেহুঁশ করে দিলেন জেমস অ্যান্ডারসন:

ভারত অধিনায়ক বিরাট কোহলির ব্যাট হাতে আবারো ব্যর্থতা । লাঞ্চের ঠিক আগে রোহিত শর্মা ঝুঁকিপূর্ণ শট নিয়ে আউট হয়েছিলেন। ট্রেন্ট ব্রিজ টেস্টের দ্বিতীয় সেশনে আরও তিনটি উইকেট হারিয়ে বসে ভারত। মাত্র ১৫ রানের ব্যবধানে চার গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে পাঠিয়ে ম্যাচের মোড় নিজেদের দিকে ঘুরিয়ে নেয় ইংল্যান্ড। বৃষ্টিতে খেলা বন্ধের আগে পর্যন্ত দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে ইংল্যান্ডের ১৮৩ রানের জবাবে ভারতের স্কোর ৪ উইকেটে ১২৫ রান। ভারতীয় দলের দ্যা গ্রেট ওয়াল খ্যাত রাহুল দ্রাবিড়ের উত্তরসূরী হয়ে উঠছেন কেএল রাহুল।  দু বছর পর টেস্ট দলে সুযোগ পেয়ে অর্ধশতরান পূর্ণ করে ক্রিজে রয়েছেন তিনি। প্রথম বলে ফেরায় লজ্জা বাড়াল কোহলি।

১৩ ওভারে বিনা উইকেটে ২১ রান নিয়ে খেলতে নেমে দ্বিতীয় দিনের শুরু থেকেই সাবধানী ছিলেন রোহিত শর্মা ও লোকেশ রাহুল। লাঞ্চের ঠিক আগে ঝুঁকিপূর্ণ শট খেলতে গিয়ে অকারণে উইকেট উপহার দিয়ে বসেন রোহিত শর্মা। মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের স্কোর ছিল ৩৭.৩ ওভারে ১ উইকেটে ৯৭। রিভিউ নিয়ে জীবন পেয়েও বড় রান করতে ব্যর্থ হন তিনে নামা চেতেশ্বর পূজারা। ৪০.২ ওভারে দলের ১০৪ রানের মাথায় আউট হন তিনি, অ্যান্ডারসনের বলে কট বিহাইন্ড হন। ধারাবাহিক ভাবে ব্যর্থ পুজারা ১৬ বলে ৪ রানের বেশি করতে পারেননি। এর ঠিক পরের বলেই বিরাট কোহলিকেও কট বিহাইন্ডের মাধ্যমে প্যাভিলিয়নের রাস্তা দেখান জেমস অ্যান্ডারসন। ১৯ বলের মধ্যে রোহিত, পূজারা ও বিরাটের উইকেট হারায় ভারত।

এই সিরিজে বিরাট-অ্যান্ডারসন দ্বৈরথের দিকেই সকলে তাকিয়ে ছিলো সবাই। কেন না, ২০১৪ সালের ইংল্যান্ড সফরে অ্যান্ডারসন বিরাটকে চারবার আউট করলেও ২০১৮ সালে একবারও পারেননি। এদিন কিন্তু তিনি প্রথম বলেই বিরাটকে ফিরিয়ে দ্বৈরথে আপাতত এগিয়ে গেলেন।

৪৩.২ ওভারে দলের ১১২ রানের মাথায় অজিঙ্ক রাহানে ৫ রানে রান আউট হয়ে প্যাভিলিয়নের রাস্তা ধরেন। বৃষ্টিতে খেলা বন্ধের আগ পর্যন্ত ৯টি চারের সাহায্যে ১৪৮ বল খেলে ৫৭ রানে অপরাজিত রয়েছেন লোকেশ রাহুল।

মাথা নষ্ট করে ভারতকে বিপদের মুখে ফেললেন অজিঙ্ক রাহানে:

নটিংহ্যামে ভারতের বিপক্ষে দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে তিন উইকেট নেওয়ার পর ইংল্যান্ড প্রথম টেস্টে ভালো ভাবে ফিরে আসে। সহ অধিনায়ক অজিঙ্কা রাহানে ভারতের সর্বশেষ আলোচনার কেন্দ্র বিন্দুতে  ছিলেন।  কারণ তিনি জনি বেয়ারস্টোর একটি অবিশ্বাস্য ডাইরেক্ট হিটের কারণে আউট হন। কয়েক ওভারের ব্যবধানে ভারত ১১২-৪ পর্যন্ত নেমে যায়।

৪৪ তম ওভারে অজিঙ্ক রাহানে ক্রিজে কিছুটা বিরক্ত ভাব দেখা যায়। কে এল রাহুল, স্ট্রাইক প্রান্তে ভালো ব্যাটিং করছিলেন, একটি বল সিলি মিডঅফে ঠেলে একটু এগিয়ে গেলেও রানের জন্য ডাক দেননি। কিন্তু অজিঙ্ক রাহানে তার দিক থেকে ক্রিট ছেড়ে বেশ দূরে চলে আসেন।   রাহুল ফিরে যাওয়াই ব্যাক করেন রাহানেও। কিন্তু জনি বেয়ারস্টো বলটি কুড়িয়ে সরাসরি থ্রো করলে উইকেটে আঘাত হানে। আম্পায়ার আঙুল তুলতে দ্বিধা করেননি। রাহানের মতো  অভিজ্ঞ ব্যাটসম্যানকে এভাবে আউট হওয়া মেনে নিতে পারেনি অনেকে । বিরতির পর তৃতীয় ওভারে পারপর দুটি ডেলিভারিতে বিরাট কোহলি এবং চেতেশ্বর পুজারাকে পেয়ে মধ্যাহ্নভোজের পর স্বস্তির নিঃশ্বাস ফেলেন জেমস অ্যান্ডারসন সহ গোটা ইংল্যান্ড টিম।

এদিকে প্রথম বলেই ভারত অধিনায়ক বিরাট কোহলির হুঁশ উড়িয়ে দেওয়ার পরিস্থিতি সৃষ্টি করেন জেমস অ্যান্ডারসন:

ইংল্যান্ডের অভিজ্ঞ ও তারকা সিমার জেমস অ্যান্ডারসন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির মধ্যে মনস্তাত্ত্বিক যুদ্ধ।  নটিংহ্যামে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে তাকে গোল্ডেন ডাক দিয়ে আউট করেন। বিরাট কোহলি ক্রিজে এসেছিলেন, চেতেশ্বর পুজারাকে সহজে হারানো পর ভারতকে আশা যোগাতে। তার কোন আশায় পুরন হয়নি। ৬১তম ওভারে যখন বিরাট কোহলি ক্রিজে আসেন তখন দীর্ঘ পথ পাড়ি দেওয়ার প্রয়োজন ছিলো ভারতের জন্য।  ৩৯ বছর বয়সী সিমার জেমস অ্যান্ডারসন  ২০১৪ সালের সিরিজের স্মৃতি ফিরিয়ে আনেন। কোহলিকে অফ স্টাম্পের বাইরে বল দিয়ে প্রলুব্ধ করেছিলেন।  বল কোহলির ব্যাটে ছোয়া লেগে জস বাটলারের গ্লাভসে বন্দি হয়।

Leave a Reply