এমন কি ঘটেছিলো? যার কারনে মার্শের সাথে তুমুল ঝুগড়া হলো মাহমুদউল্লাহর!
ঠিক যেন অধিনায়কের কাজটা করলেন কাপ্তান রিয়াদ। জুনিয়র শরিফুলকে কি যেন বললেন অস্ট্রেলিয়ান মিচেল মার্শ। কিন্তু ছেড়ে কথা বললেন না মাহমুদউল্লাহ রিয়াদ।
ঘটনাটি ঘটে অস্ট্রেলিয়া ইনিংসের দশম ওভারের পঞ্চম বলে। শরিফুলের করা ফুলিশ মিডলে করা শরিফুলের বল মার্শের শরীরে লাগে। রাগ ধরে রাখতে পারেননি এই অস্ট্রেলিয়ান। শরিফুলকে কী একটা যেন বললেন মার্শ। আর তাতেই এগিয়ে আসেন অধিনায়ক মাহমুদউল্লাহ। দুজনের মধ্যে কিছুক্ষণ উত্তপ্ত বাক্য বিনিময় চলে।
শেষ পর্যন্ত আম্পায়ার মিটমাট করে দেন দুজনের। তবে জুনিয়রদের এভাবে আগলে রাখার জন্য অবশ্যই বাহবা পাচ্ছেন অধিনায়ক রিয়াদ। ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাসছেন প্রশংসায়। উল্লেখ্য। বিশ্বজুড়ে প্রশংসার জোয়ারে ভাসছে টাইগাররা
অস্ট্রেলিয়াকে দুই ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজে পরাভূত করে ইতিহাস গড়েছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ জিতে সিরিজে এগিয়ে থাকা টাইগাররা শুক্রবার (৬ আগস্ট) তৃতীয় ম্যাচে সফরকারীদের হারিয়েছে ১০ রানের ব্যবধানে। মোস্তাফিজের বল বুঝতেই অস্ট্রেলিয়ার কেটে গেলো ৩টি ম্যাচ। দলীয় ১৩ ও ১৯ তম ওভারে মাত্র ১ করে রান দেন। কোন উইকেট না পেলেও ৪ ওভারে মাত্র ৯ রান দেন কাটার মাস্টার।
এর আগে টি-টোয়েন্টিতে অজিদের হারানোরই কীর্তি ছিল না টাইগারদের। অথচ এবার টানা তিন জয়ে নিশ্চিত হয়েছে সিরিজ, হাতছানি দিচ্ছে হোয়াইটওয়াশের সম্ভাবনা। যেকোনো ফরম্যাটে অজিদের বিপক্ষে এটাই বাংলাদেশের প্রথম সিরিজ জয়।
এদিকে টানা তিন ম্যাচ জিতে ঐতিহাসিক জয়ে বাংলাদেশ দল ভাসছে প্রশংসার জোয়ারে। ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স, সাবেক ব্যাটিং কোচ ও ভারতের ব্যাটিং কিংবদন্তি ওয়াসিম জাফরসহ নানা মহল বাংলাদেশের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে।
তৃতীয় ম্যাচে ২০ ওভারে ১২৭ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ১১৭ রানের বেশি তুলতে পারেনি অস্ট্রেলিয়া। মিচেল মার্শ, বেন ম্যাকডারমট ছাড়া কেউ রান করতে পারেননি। এর আগে প্রথম ম্যাচে বাংলাদেশ ৫ উইকেটে জিতেছিল। দ্বিতীয় ম্যাচে জিতেছিল ২৩ রানে।
লোকে যাই বলুক, টি-২০ তে বাংলাদেশই সেরা দল বললেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ:
শুক্রবার মিরপুর শের এ বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইতিহাস গড়ার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ বলেন টি-টোয়েন্টিতে আমরা সেরা দল। এই মূহূর্তে আইসিসি র্যাঙ্কিংয়ের ১০ নম্বরে আছে বাংলাদেশ। আর অস্ট্রেলিয়ার অবস্থান ৫ এ। তবে মাহমুদউল্লাহ রিয়াদ মনে করছেন, বাংলাদেশ দলকে র্যাঙ্কিং দিয়ে বিচার করলে চলবে না। র্যাঙ্কিংয়ে ১০ এ থাকলেও টি-টোয়েন্টিতে বাংলাদেশ ভাল দল বলে দাবি করেছেন মাহমুদউল্লাহ।
এছাড়া ঘরের মাঠে টানা ৭টি টি-টোয়েন্টিতে জিতেছে লাল-সবুজের দলটি। তিনি বলেন, ‘আমরা সব সময়েই মনে করেছি এই ফরম্যাটে আমরা ভালো দল। যদিও র্যাঙ্কিং সেই কথা বলে না। কিন্তু আমরা র্যাঙ্কিংয়ের দিকে তাকাতে চাই না।’
আমরা ভারসাম্যপূর্ণ দল। আমাদের বড় মন এবং সঠিক মানসিকটা নিয়ে খেলতে হবে এবং প্রতিভা অনুযায়ী খেলতে হবে। তাহলেই এমন ফলাফল আসবে।’
৫ ম্যাচের টি-২০ সিরিজে এখনো ২ ম্যাচ খেলা বাকি। আজ শনিবার একই মাঠে সিরিজে ব্যবধান বাড়াতে মাঠে নামবে বাংলাদেশ।