BAN vs AUS: যে রেকর্ড মোস্তাফিজ সহ দু’জনের দখলে
চলতি বাংলাদেশ অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজে নতুন রঙ্গে রঙ্গিন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তার বল মোকাবিলা করতে রিতিমতো ঘাম ঝরছে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের। যিনি সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৪ ওভারে ১৬ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪ ওভারে ২৩ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট।
আর তৃতীয় ম্যাচে উইকেট না পেলেও ৪ ওভারে দিয়েছেন মাত্র ৯ রান। চতুর্থ ম্যাচে চার ওভারে ৯ রান দিয়েই ২ উইকেট দখলে নিয়েছেন মোস্তাফিজ। এর সাথে সাথে নতুন একটি মাইল ফলকে প্রবেশ করেছে মোস্তাফিজ। সেটি হচ্ছে তার অবিশ্বাস্য বোলিং ফিগার ।
মোস্তাফিজুর রহমান যে রেকর্ডে ভাগ বসিয়েছেন যেখানে তিনি দ্বিতীয়। অর্থাৎ ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত এমন গর্বিত রেকর্ডের মালিক আর কেউ নেই মাত্র ২ জন ছাড়া!
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পুরো ৪ ওভার বোলিং করে টানা দুই ম্যাচে দশের কম রান দেওয়া দ্বিতীয় বোলার মোস্তাফিজ।
তার আগে এই কৃতিত্ব করে দেখান কেবল হংকংয়ের পেস বোলিং অলরাউন্ডার আইজাজ খান। নেপালের বিপক্ষে একটি ম্যাচে ৪ ওভারে ৪ রান, আরেকটিতে ৪ ওভারে ৭ রান দিয়েছিলেন তিনি।
তবে একটি ক্ষেত্রে আইজাজের থেকে আলাদা মোস্তাফিজ । মোস্তাফিজ টানা দুই ম্যাচে এ রেকর্ড গড়েন। আর আইজাজের সেই দুই ম্যাচের ব্যবধান ছিল ৮ মাসের । প্রথমটি ২০১৪ সালের নভেম্বরে কলম্বোতে, পরেরটি ২০১৫ সালের জুলাইয়ে বেলফাস্টে।
যাই হোক মোস্তাফিজ যত দিন যাচ্ছে প্রতিদিনই নতুন নতুন রেকর্ডের মালি হচ্চেন ।
দেশের ক্রিকেটবোদ্ধরা বলেছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে মোস্তাফিজের বল বোঝেন না অসি ব্যাটসম্যানরা। বলতে গেলে এ সিরিজকে ‘মোস্তাফিজ শো’বলা যায়। এরই মাঝে শোনা যাচ্ছে বিগ ব্যাসে খেলার সুযোগ হতে যাচ্ছে ফিজের।